Posts

উত্তরবঙ্গের কুয়াশা

Image
  দিনাজপুর একটু একটু করে বাড়ছে শীত, দেখা মিলছে কুয়াশার। ধীরে ধীরে কমতে শুরু করেছে দিনাজপুরের তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে সকাল ৭টা পর্যন্ত শীত অনুভব হচ্ছে। দেখা মিলছে কুয়াশারও। তবে গত বছর এই সময়ে যে তাপমাত্রা ছিল এবার তার চেয়ে তাপমাত্রা বেশি বলে জানা গেছে। রোববার (৩ ডিসেম্বর) দিনাজপুরের তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা গত শনিবার ছিল ১৮.২ দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। তবে গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা। গত বছরের ৩০ নভেম্বর দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫দশমিক ০৪ ডিগ্রী সেলসিয়াস, ১ ডিসেম্বর কমে দাঁড়ায় ১৪. ৫০ ডিগ্রী সেলসিয়াস, ২ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবার তেমন শীত নেই। রোববার (৩ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস’ বলে জানান তিনি। অপরদিকে, সকালে-সন্ধ্যা মানুষকে হালকা শীতের কাপড় পড়তে দেখা যাচ্ছে। ভোরে মসজিদে মুসুল্লিরা শীতের কাপড় পরে নামাজে আসছেন। শহরের খোদমাধপুর মিন্ত্রিপাড়া জামে মসজিদে ফজরের নামাজ পড়ত...